নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। নতুন করে আরও এক জন মারা গেছেন এ নিয়েনের মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।
আজ রবিবার(০৫ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছিল ৯ জন। আর ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে এ সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা ৮৮।
সংবাদ সম্মেলনে মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করেছে। আক্রান্তদের বেশির ভাগ আগে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। আক্রান্ত ১৮ জনের মধ্যে ১২ জনই ঢাকার বাসিন্দা । পাঁচজন নারায়ণগঞ্জের আর একজন মাদারীপুরের। তিনি বলেন, সর্বশেষ যে ব্যক্তি মারা গেছেন, তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। তিনি পুরুষ, বয়স ৫৫। শনাক্ত ১৮ জনের মধ্যে ১৩টিই শনাক্ত করেছে আইইডিসিআর।
আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত ৮৮ জনের ৫২ জনই ঢাকার। ঢাকার পরে রয়েছে নারায়ণগঞ্জ আর মাদারীপুর। সেখানে ১১ জন করে আক্রান্ত হয়েছে। এর পরেই রয়েছে গাইবান্ধা। সেখানে ৫ জন আক্রান্ত হয়েছে বলে জানান আইইডিসিআর। তাছাড়া গাজীপুর, চুয়াডাঙ্গা, কক্সবাজার, কুমিল্লা, শরীয়তপুর, রংপুর এবং চট্টগ্রামে ১ জন আক্রান্ত হয়েছে বলে জানান আইইডিসিআর।
তাছাড়া, আশকোনা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিন রোড, হাজারীবাগ, ঝিগাতলা, কাজী পাড়া, লালবাগ, মিরপুর-১১, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দ্দু রোড এবং ওয়ারীতে একজন করে আক্রান্ত হয়েছে বলে জানায় আইইডিসিআর।
এদিকে করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০) জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন।
আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি
