নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীরা। একটি শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টালের আলোচনায় এ দাবি করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির নেতারা।
দপ্তরিদের চাকরি রাজস্বখাতে স্থানাস্তরে দেয়া হাইকোর্টের রায় ও দপ্তরিদের বেতন ও বোনাস নিয়ে সৃষ্ট জটিলতা নিয়েও আলোচনা করেছেন তারা।
গত সেপ্টম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ, এ পদের আবেদনকারীদের বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় (স্কুলের সেবা এলাকা) স্থায়ী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শেণি এবং প্রার্থীকে সাইকেল চালাতে পারদর্শী ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে দফতরি কাম প্রহরীর সংশোধিত নীতিমালা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এতে কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি ও বেতনের বিষয়টি উল্লেখ করা হয়নি।
এ পদ রাজস্ব খাতে স্থানান্তর করার জন্যে এরই মধ্যে হাইকোর্ট নির্দেশনা দেয়। এতে জটিলতায় পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীরা।
