নিজস্ব সংবাদদাতা, রংপুর ; জেলার পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ ২০২০) দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলার অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম দুর্ঘটনা চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/এভিপি
