‘প্রতিদিন জেগে উঠি আমার আমিতে’
রোজিনা রুমি
রিক্ততার শৃংখলে আটকে আছে আশাহত প্রাণের স্পন্দন।
একাকী —
অথচ শব্দহীন নিঃসঙ্গতাকে সাথে নিয়ে দীর্ঘ পথ চলা –
যেনো আর থামেনা।
কঠিন বরফের স্তুপে চাপা পরা
নিরব শব্দগুলো হাত পা ছুড়ে
বের হয়ে আসতে চায় প্রতিবাদের স্লোগানে।
এ যে এক যন্ত্রনার দাবানলে জ্বলে পুড়ে ছাই হওয়া মর্মবাণী।
কখনো কেউ বুঝেনা,, কখনো কেউ বুঝেনি।
বুঝেনি কতটা বেদনা লুকিয়ে আছে জড়াজীর্ণ এ প্রাণে,
প্রতিহিংসার পঞ্চম বুলেটে ই ঝাঁঝরা হয় –প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়
বিক্ষিপ্ত এ হৃদয়।
তবুও আমি অপরাজিতের মতো হেসে যাই দীর্ঘ প্লাবণের পরেও,,
ইন্দ্রধনুর কাছ থেকে যে আমি হাসি ধার নিয়েছি,
মৌমাছিরা ও আনমনে মধু মেখে যায় ওষ্টযুগলে,
রবি রশ্মি থেকেও শক্তি আর সাহস সঞ্চার করি অনুভূতির হিমাগারে।
আর তাই বেদনার রঙ লুকিয়ে হেসে যাই খিল খিল করে,
নিঃসন্দেহে ভুলে যাই কেউ কখনো আমায় শঙ্খনীল কারাগারের প্রথম শ্রেণির কয়েদীর মতো
শিখল পরাতে চাইতো।
দাসত্বের করাত তলে নিগৃহীত করতে চাইতো আমার স্বকীয়তা,
আমার আমিকে।
বেদনার সবকটা নীল পদ্ম খামে ভরে মুখবন্ধ করে রেখেছি জলে ভাসাবো বলে।
মনে রেখো প্রতিদিন আমি একটু একটু করে জেগে উঠি,
জেগে উঠি আমার আমিতে।।
