শামীম হাসান, ফরদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা;  জেলার ফরিদগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।  আইইডিসিআরএর দেওয়া সবশেষ তথ্যমতে ফরিদগঞ্জের মোট ৪টি রিপোর্টের ৩টি রিপোর্ট’ই করোনা পজিটিভ এসেছে।

নতুন শনাক্ত ৩ জন পূর্বে আক্রান্ত রোগী দুলাল হোসেনের পরিবারের সদস্য। আক্রান্তদের বাড়ি ১৪ নং দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে।

এর আগে গত ১৭ই মে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ দুলাল হোসেন (৫০) এর করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তার পরিবারের ৪ সদস্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সবশেষ ২২শে মে (শুক্রবার) আশা রিপোর্টে সে চারটির ৩টি পজেটিভ ও একটি নেগেটিভ আসে।

পূর্বে আক্রান্ত দুলাল হোসেনের স্ত্রী,মেয়ে ও ছেলের করোনা পজেটিভ আসলেও তার নাতির করোনা নেগেটিভ আসে। এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী। তিনি আরো জানান,এখন পর্যন্ত পুরো উপজেলায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যার মধ্যে ৭৭ জনের রিপোর্ট এসেছে এবং ৩৬ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে এবং এখন পর্যন্ত এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৩ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২০ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ২০.২২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৬ জন ও নারী চারজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে চারজন ও হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৮৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪১ জনকে।
আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।