বগুড়া সংবাদদাতা; জেলায় নতুন করে  শিশুসহ আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

গতকাল সোমবার (০৮ জুন ২০২০)  রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

  • জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫১ জনের করোনা পজিভিট আসে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরও ৩৭ জনের করোনা পজিটিভ আছে। এ নিয়ে নতুন করে আরও মোট আক্রান্ত ৮৮ জন। এর মধ্যে ৪ জন শিশু রয়েছে।

এদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত গাবতলীর এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

  • নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৭৩ জন, শাজাহানপুরে ৭ জন, নন্দীগ্রামে ৩ জন, গাবতলীতে ৩ জন, আদমদীঘিতে ২ জন রয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনায় আক্রান্ত ৮৭৮ জন। সুস্থ হয়েছেন ৭২ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৬৫৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৪৫৬০ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৪০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।’ ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।