নিজস্ব সংবাদদাতা, বরিশাল ; বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত পুরুষ (৪৫) রোগীর বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে। আজ রবিবার (২৯ মার্চ ২০২০) সকাল ৭টা ২০ মিনিটে ৪৫ বছর বয়সী এই রোগীর মৃত্যু হয়। তার বাড়ি। একই ওয়ার্ডে নিহত নারীর (৪৫) বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২ সন্তানের জননী ছিলেন। নিহত ঐ নারী শনিবার রাত ১২টার দিকে করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে তার মৃত্যু হয়। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃত দেহ বাসায় নিয়ে যান।
আজ রবিবার (২৯ মার্চ ২০২০) দুপুর ১১২ টায় এ দু’টি মৃত্যু নিশ্চিত করেন মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন।
পরিচালক ডা. বাকির হোসেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ওই পুরুষ রোগীকে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর এই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গত রাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়।আজ সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। এই রোগীর মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে।
রোগীর শ্বশুর জানান, মৃত রোগীর দীর্ঘদিন যাবৎ অ্যাজমাজনিত শ্বাসকষ্ট রোগে ভুগছিলো। এই রোগীকে করোনা সন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।
পরিচারক ডা. বাকির হোসেন বলেন, শনিবার রাত ১২টার দিকে করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে মৃত্যুবরণকারী নারী রোগীর লাশ স্বজনরা নিয়ে গেছে। কারণ তার মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে লাশ বুঝিয়ে দেয়া হয়। এই নারী রোগীকে স্বজনরা শনিবার রাত ১টা ৫০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা করোনা ওয়ার্ডে প্রেরণ করেন। করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে রাত ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত হন।
শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিলো বলে মোবাইলে জানান তার স্বজনরা।
রবিবার পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনা সন্দেহে ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিচালক। তবে তারা কেউ করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ। এমনকি এই হাসপাতালে নেই করোনা শনাক্তকরণ কোন পরীক্ষাও।
এদিকে বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং মারাও যাননি বলে জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।
আমাদের বাণী ডট কম/২৯ মার্চ ২০২০/ভিএ
