বাদাম খাবো আজ
মোঃ জসিম উদ্দীন

পাঁচটি টাকা দাও না গো মা
বাদাম খাবো আজ,
স্কুল থেকে ফিরে এসে শোনো
করে দেবো যা কাজ

ছাগলের ঘাস আনবো কেটে
মুরগি দেবো ধরে
বাসি চুলার ছাই ফেলবো
উঠে মা আমি ভোরে

থালা-বাসন মেজে দিব
চুলায় দিব জ্বাল
ডিম বেচার টাকা পাড়ায়
এনে দিব মা কাল।

বন্ধুরা সব পড়ার ফাঁকে
কত কিছুই না খায়,
রোজ-রোজ তা দেখে গো মা
আমারো তো মন চায়।

আঁচলে তোমার বাঁধা আছে মা
দেখেছি টাকা শোনো
না দিলে এবার ধরবো কাঁদা
শুনবো না কথা কোনো!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।