বান্দরবানে শুরু হলো সপ্তাহব্যাপী বই মেলা। শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এই বই মেলা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । পরে জেলা প্রশাসক প্রাঙ্গনের সম্প্রীতির মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মীনার মনসুর, মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ প্রমুখ ।
পরে জেলা প্রশাসন চত্ত্বরের মেলা প্রাঙ্গনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, বেতারসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ বই মেলা শেষ হবে।
