হুমায়ুন কবির;  এমন একটা দিনে( ৩০ শে মে ২০০৭ সালে) , একযুগ আগে আজকের দিনে সন্ধাবেলায় বাবাকে হারিয়েছি। ১১ ভাই-বোন আর মা’কে ছেড়ে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাবা নাম ডাকতে পারিনি আজও পর্যন্ত। প্রতিবছর এই দিনটি ঘুরে আসে আমাদের মাঝে। বাবা হারা সন্তানের আর্তনাদে বুকটা ফেটে আসে প্রতিটা মুহূর্তে।

মায়ের কান্না, বুকভরা আর্তনাদ আর ভাইবোনদের কষ্টের দীর্ঘশ্বাস প্রতিটা বছরই আমাকে খুব পীড়া দেয়। মনে হয় বাবা যেন এখনো আমার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। বলে কই আছিস পাগল আমার কাছে আয় বাবা। একটু আদর করে দেই। দুর থেকে কল্পনার তিথিতে দৌড়িয়ে গিয়ে যে দেখি বাবা তো নাই, সে তো এক যুগ আগেই চলে গেছে না ফেরার দেশে। আর কখনো পাবোনা বাবা কে এ ধরাতলে। জীবন চলার পথে প্রতিটা মুহূর্ত বাবার আদেশ-নিষেধ এবং তার আদর্শই আমার জন্য পথ চলা। মৃত্যুর আগের ওসিয়তগুলো আজও যেন আমাকে পীড়া দেয়। এখনও পারি নাই তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে।

জানিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেবেন কিনা তার এই ওসিয়ত পালন করতে আমার জীবদ্দশায়। দোয়া করি বাবা তোমার জন্য তুমি থাকো জান্নাতুল ফেরদাউসে। তোমার পথযাত্রী আমিও হতভাগা। যেভাবে তুমি মান অভিমান করে চলে গেলে, দেখবা তোমার পাগল একদিন এভাবেই অভিমান করে তোমার কাছে চলে আসবে।

সে পর্যন্ত তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমি যেন তোমার কাছে ফিরে আসতে পারি ঈমান ও আমলের সাথে। আর তোমার জন্য দোয়া করি তুমি যেন জান্নাতের চির শান্তিতে বসবাস করো। আমিন।

লেখক; সাংবাদিক, কুষ্টিয়া 

আমাদের বাণী ডট কম/৩০  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।