অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি পিপিই হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বারের হাতে এই পিপিই হস্তান্তর করা হয়।
পিপিই হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সিকদার ও সেনাবাহিনীর ক্যাপ্টেন রিদওয়ান উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ
