এএইচ হৃদয়, গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা; জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে করোনায় অঘোষিত লকডাউন থাকা ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) বিকেলে ঘটিকায় হাফছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের আতংকে থাকা হতদরিদ্র অসচ্ছল ৬০ পরিবারকে  চাল, ডাল, আলু, তেলসহ খাদ্যসামগী বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় আব্দুল কাদের বলেন, মহামারি করোনা আতংকে বিশ্ব সহ আমাদের দেশেও এর প্রাদূর্ভাব সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ নিম্মবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। এমন দুর্দিনে অসহায়দের পাশে সমাজে খাদ্য হাহাকার দেখার আগেই সমাজের বিত্তবান ও সাবলম্বী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ। এ লড়াই মানবতার লড়াই। এ লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। আমরা এ ত্রাণ সকল অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে পর্যায়ক্রমে বিতরন করব। এ লড়াইয় সবাইকে সামিল হতে হবে।

তিনি আরও বলেন,  হতদরিদ্র মানুষের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি, তাদের এই পরিস্থিতিতে আমরা সবসময় তাদের পাশে আছি।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।