অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের তৈরী হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে বিতরণ করেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) সকালে বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারসহ বাড়ীতে বাড়ীতে গিয়ে হতদরিদ্র পরিবারের সদস্যের মাঝে ১টি করে হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে বিতরণ করে।.

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা।

এ সময় বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে জীবানুমুক্ত থাকার কোন বিকল্প নেই। চাহিদামত বাজারে হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমান সরবরাহ না থাকায় সাধারন মানুষের কথা ভেবে রাজবাড়ী পুলিশ সুপার মহোদয় মোঃ মিজানুর রহমান পিপিএম’র দেয়া হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় বাড়ীর সবাইকে করোনা প্রতিরোধে বিভিন্ন পরামর্শও দেয়া হয়।

উল্লেখ্য, বাজারে হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমান সরবরাহ না থাকায় রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম জেলার ৫০ হাজার সাধারণ মানুষকে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নেয়। জেলা পুলিশের সদস্যরা নিজেরাই এরই মধ্যে প্রায় ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন।

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।