যখন সন্ধ্যা নামে

যখন  জীবনাকাশে সন্ধ্যা নামে

মনের দুয়ারে কড়া নাড়ে
একরাশ  ব্যাথাহুত ক্লান্তিরা ,
চোখের পাতায় সজ্জা পাতে ৷
দিশেহারা  অচেনা দুঃখবিলাস
ফিরে পেতে আশ্রয় শয়ন চৌকির
শীতল পাটির কার্নিশে ৷
জংধরা আলমিরায় লুকিয়ে রাখা
স্মৃতিরা এতযুগ যেমন ঘুমিয়েছে,
অন্ধকারে  আলোর  প্রত্যাশারা
আর  ক্রন্দনে মাতে না ৷
ফিরে পেতে  চায়  না যে
ভালবাসায় মোড়ানো  স্নানঘর ,
নেপথলিন ক্ষয়ে যায় শাড়ির ভাঁজে
ভুলে যাওয়া স্বপ্নরা যেমন  ,
আশা নিরাশায় সজ্জাপাতে
প্রানহীন নির্ঘুমেদের  সাথে ৷
 দিনযাপনের রোজনামচার বাস
 এখন পরিত্যাক্ত  আতুর ঘরে ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।