রাজধানীতে মাসেল ফিটনেস জিমের ১০ বছর পূর্তি উপযাপন হয়েছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি, ২০২০) রাতে রাজধানীর কল্যাণপুরের মধ্য পাইকপাড়ায় প্রতিষ্ঠানটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি পালিত হয়।
১০ বছর পূর্তির অনুষ্ঠানে জিমের সকল সদস্যদের মেম্বরশিপ কার্ড দেওয়া হয়। জিমের পুরাতন সদস্যরা এ দিন রি-এডমিশন ফি ছাড়া কার্ড নিতে পারেন। জিমের পরিচালক তারেক চৌধুরী ভারতের ‘তারা ন্যাশনাল স্কুল অব বডি বিল্ডিং’ থেকে বডি বিল্ডিংয়ের উপর সার্টিফিকেট অর্জন করেছেন। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে এটি আধুনিক জিমে পরিণত হয়েছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের (বিএবিবিএফ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, অভিনেতা এবিএম সুমন ও সিএনএন বাংলার পরিচালক আবু সাকের প্রমুখ।
বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের (বিএবিবিএফ) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘যেকোনো বয়সে বডি বিল্ডিং করা যাবে। যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন তারাও বডি বিল্ডিংয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। শুধু দরকার বিশ্বাস এবং দৃঢ়তা। আমাদের যুব সমাজ তাদের বিষন্নতা দূর করতে এখন ড্রাগস ব্যবহার করে। কিন্তু বডিবিল্ডিং করলে যুব সমাজকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে।’
যুব সমাজের জন্য মাসেল ফিটনেস জিম যে ধরণের কার্যক্রম শুরু করেছে তার সাধুবাদ জানান নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘জিমের মালিকের উৎসাহ, উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে। বডি বিল্ডিং এর সঙ্গে যারা সাহস করে এগিয়ে আসবে তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদের দেশের নারীরা এখন বডিবিল্ডিংয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এ বছর প্রথমবার তাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেটা বাংলাদেশি সংস্করণে।’
আলোচনা সভা শেষে তারেক চৌধুরী ঘোষণা দেন তার প্রতিষ্ঠানটির থেকে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় যারা সেরা পাঁচজনের মধ্যে থাকবেন তাদের জন্য আজীবন মেম্বরশিপ দেওয়া হবে। এসময় অভিনেতা এবিএম সুমনকে জিমের আজীবন মেম্বরশিপ দেওয়া হয়।
