নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেট কারের চাপায় ৫ নারী ও ৩ শিশুসহ মোট ১৪ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় প্রাইভেটকার এবং এর চালক আটককে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) দুপুর পৌনে বারোটার দিকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে সামনেএ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রাইভেট কারের চাপায় একসঙ্গে এতজন মানুষ আহত হওয়ার ঘটনাটিকে অস্বাভাবিক বলে মনে করছে পুলিশ।

দুই বছর আগে অর্থাৎ ২০১৮ সালের ২৯শে জুলাই এই স্কুলের কাছেই একটি বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছিলেন।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহান হক জানিয়েছেন, দুপুর পৌনে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার কাছেই বছর দুয়েক আগে আরেক দুর্ঘটনায় দুজন কলেজ শিক্ষার্থী নিহত হয়, ওই দুর্ঘটনার ফলে সারা বাংলাদেশে নিরাপদ সড়ক দাবিতে ছাত্র আন্দোলন গড়ে ওঠে।

আহতদের সবাই কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন বলে পুলিশের ধারণা। পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়, এবং এর পেছনেই একটি বাস ছিল। প্রাইভেটকার সিএনজিকে ধাক্কা দিলে সেটি ফুটপাতের একটি অংশ ভেঙ্গে যাত্রীদের ওপর উঠে পড়ে। এতে মোট ১৪ জন আহত হয়।

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/পিবিএ 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।