নিজস্ব সংবাদদাতা, সাভার (ঢাকা);  ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় একটি কারখানার শ্রমিকবাহী বাসের চাপায় শাহনাজ (৩২) নামের এক পথচারী মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৬ মে ২০২০) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ ধামরাই উপজেলার কালিদাশ পট্টি গ্রামের আওলাদের স্ত্রী। ঘাতক বাসটি স্থানীয় একেএইচ পোশাক কারখানার শ্রমিক বহন করে বলে জানা গেছে।

এদিকে লকডাউনে ফাঁকা রাস্তায়ও কিভাবে পথচারীকে বাস চাপা দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।

পুলিশ জানায়, সকালের দিকে ওই নারী সড়কের পাশ দিয়ে হেটে যাবার সময় সাভারের দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।