নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে  ২২ লাখ ৬৭ হাজার ৩৬৩ টাকা প্রদান করেছে শিক্ষা মন্ত্রনালয়।

আজ রবিবার (১০ মে ২০২০)   শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক প্রমুখ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অর্থের মধ্যে ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা প্রদান করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাকী অর্থ প্রদান করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারীকে তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করায় ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের মোট ৫ লাখ ১৯ হাজার ১০৮ জন কর্মচারী তাদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করেন।

এদিকে একই সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি ৩৯ লাখ টাকা প্রদান করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর সংস্থাসমূহ।  প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে এই চেক তুলে দেন করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: ফসিউল্লাহ্ও উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।