মানিকগঞ্জ সংবাদদাতা; জেলার ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার ও তার মেয়েসহ জেলায় নতুন করে মোট ২৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

আজ রবিবার (২৪ মে ২০২০) সকালে জেলা  সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ৮, হরিরামপুরে ৯, ঘিওরে ১০, সাটুরিয়ায় ২জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন। নতুন করে ২৯জনের মধ্যে বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিকসহ ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা আইরিন আক্তার ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বর অনুভব করলে নিজ উদ্যোগে গত বৃহস্পতিবার মা-মেয়ে দুজনেই করোনা টেস্ট করান।

শনিবার রিপোর্টে দুজনেরই পজিটিভ আসে। এ অবস্থায় তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৪ মে ) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় ৪৭টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ১৮৪টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৮ হাজার ৯০৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৫৩২ জন, মোট শনাক্ত ৩৩৬১০ জন।  ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪৮০ জন। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।