নীলফামারীর সৈয়দপুরে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় ৩ ছাত্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করে সৈয়দপুর থানায় মামলা হয়েছে।

গত শুক্রবার (১০ জানুয়ার ২০২০) সন্ধ্যায় সৈয়দপুরস্থ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজী সংলগ্ন শাইল্ল্যার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজীর ভাইস চ্যান্সেলর মো. আতিকুর রহমান নিজে বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

ঘটনায় জড়িত গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজ পাড়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের ২য় ব্যাচের ছাত্র রেজওয়ান মাহমুদ ফয়সাল (২০), সৈয়দপুরস্থ আর্মি ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজীর সিএসই বিভাগের ৬ষ্ঠ ব্যাচের রাহুল সরকার (২২) ও একই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৭ম ব্যাচের ছাত্র কে এম ফাহিম ইমরান (২০)। স্থানীয় একটি সূত্র জানায়, শাইল্যার মোড় এলাকার বাসিন্দা ছুটিতে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজওয়ান মাহমুদ ফয়সালের সঙ্গে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ওই মারপিটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলার দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।