নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  রাজধানী ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। এর আগে একই এলাকায় আরও ৪ জনের শরীরে কেভিড ১৯ পাওয়া যায়। এ নিয়ে কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ জনে।

আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০ ) নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

আক্রান্তরা হলো শুভাঢ্যা ইউনিয়নের ১.আব্দুর রাজ্জাক (৮০) বাড়ি নাম্বার ২ রোড নবার ১, বেগুনবাড়ী, চুনকুটিয়া চৌরাস্তা। ২. নাজমা বেগম (৩২) গুলজারবাগ, রহমতপুর ৪/১ দ্বিতীয় তলা, জিঞ্জিরা ৩. সাজ্জাদ হোসেন (১৬) গুলজারবাগ, রহমতপুর ৪/১ দ্বিতীয় তলা, জিঞ্জিরা এবং ৪. সুলতান মাহমুদ, বরিশুর, কালিন্দী।

আক্রান্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।

বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে  ৫৪  জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ২১৮  জনে। নতুন করে আরও ৩  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন। আজ বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।