
নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানী ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও একজ করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। করোনা আক্রান্তের নাম সুলতান মাহমুদ। সে বরিশুর গ্রামের বাসিন্দা।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ এ। বিস্তারি আসছে…
উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। নতুন করে আরও ৩ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।
আজ বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন। এ সময় সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এর প্রতিনিধি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা।
আইইডিসিআর এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মোট আক্রান্ত ২১৮ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন । নতুন আক্রান্ত ৫৪ জনের ৩৩ পুরুষ ২১ মহিলা। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫ জন , ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৭ জনএবং ৬০ এর ঊর্ধ্ব ১০ জন।
নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে রাজধানীর ঢাকার ৩৯ জন এর বাইরে সারাদেশে ১৫ জন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লায় ১ জন ও চট্টগ্রামে ১ জন এবং কেরানীগঞ্জে ১ জন।
আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম
