শামীম হাসান, ফরদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা; জেলার ফরিদগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। আইইডিসিআরএর দেওয়া সবশেষ তথ্যমতে ফরিদগঞ্জের মোট ৪টি রিপোর্টের ৩টি রিপোর্ট’ই করোনা পজিটিভ এসেছে।
নতুন শনাক্ত ৩ জন পূর্বে আক্রান্ত রোগী দুলাল হোসেনের পরিবারের সদস্য। আক্রান্তদের বাড়ি ১৪ নং দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে।
এর আগে গত ১৭ই মে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ দুলাল হোসেন (৫০) এর করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তার পরিবারের ৪ সদস্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সবশেষ ২২শে মে (শুক্রবার) আশা রিপোর্টে সে চারটির ৩টি পজেটিভ ও একটি নেগেটিভ আসে।
পূর্বে আক্রান্ত দুলাল হোসেনের স্ত্রী,মেয়ে ও ছেলের করোনা পজেটিভ আসলেও তার নাতির করোনা নেগেটিভ আসে। এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী। তিনি আরো জানান,এখন পর্যন্ত পুরো উপজেলায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যার মধ্যে ৭৭ জনের রিপোর্ট এসেছে এবং ৩৬ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে এবং এখন পর্যন্ত এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন।
