নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বাধ্যতামূলক ঘোষণা করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২০) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন এ ঘোষণা দেন।
আরও পড়ুন; করোনাভাইরাস: জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান বাতিল, স্কুল-কলেজ ২সপ্তাহ বন্ধের প্রস্তাব
আদালত সুত্রে জানা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বলতে ও দিতে হবে। সামনে ১৬ ডিসেম্বর আছে বা পরবর্তী সময়ে যেসব জাতীয় দিবস আছে, প্রতিটি দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণ বা বক্তব্যের শুরু ও শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে।
আরও পড়ুন; করোনা আতঙ্কে সব স্কুল, কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকরা তাকিয়ে মন্ত্রণালয়ের দিকে!
উল্লেখ্য, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। ঐ বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট রিটের ওপর রুল জারি করে। রুলে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চলতি বছর ঐ রুলের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার পক্ষে তাদের মত তুলে ধরেন।
আরও পড়ুন; সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কি’না সিদ্ধান্ত আজ বিকালে
আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/সিসি
