নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  যমুনা টেলিভিশনের একজন সংবাদকর্মী ও তার পরিবারের আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজকে সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও আছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন করে ১১২ জন আক্রান্তের যে তথ্য দিয়েছিলেন এদের মধ্যে এই তিনজনও আছে।

এর আগে বেসরকারি স্যাটিলাইট টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট এর এক ক্যামারা পার্সনের করোনায় আক্রান্তের ঘটনা ঐ চ্যানেলের প্রায় ৪০ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। আজ বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।