নিজস্ব সংবাদদাতা, ঢাকা; প্রাণঘাতী করোনায় বেসামাল বিশ্ব। থেমে নেই বাংলাদেশও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। লাশের সংখ্যাও বাড়ছে। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। সারা দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসে এখন পর্যন্ত পাঁচজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। করোনা সন্দেহে আই‌সোলশ‌নে আছে আরো ৩০জন।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০)  তথ্য‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে বাংলা‌দেশ ডাক্তার ফাউ‌ন্ডেশন। সংগঠ‌নিটর পক্ষ থে‌কে ক‌রোনা ভাইরাস সনাক্তকৃত ডাক্তার, ভাইরা‌সে আক্রান্ত স‌ন্দেহভাজন ডাক্তার‌দের সেবায় এ‌গি‌য়ে এ‌সে‌ছে। এসব ডাক্তার‌দের যখন যা লা‌গে তারা সরবরাহ কর‌ছে তারা।

এ বিষয়ে বাংলা‌দেশ ডক্টর ফাউ‌ন্ডেশ‌নের ট্রা‌স্টি‌বো‌র্ডের ম্যা‌নে‌জিং ডি‌রেক্টর ডা.কাউসার ব‌লেন, সারা দে‌শে এখন পর্যন্ত পাঁচজন ডাক্তার ক‌রোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে সর্ব‌শেষ প‌রিবা‌গে একজন সনাক্ত হ‌য়ে‌ছেন।

তিনি আরও বলেন, ক‌রোনা ভাইরাস আক্রান্ত স‌ন্দে‌হে আই‌সো‌লেশ‌নে আছেন আরো ত্রিশ ডাক্তার। এসব ডাক্তার‌দের অ‌নে‌কেই মে‌সে বা আলাদা বাসা নি‌য়ে থা‌কেন। তা‌দের‌কে খাবার থে‌কে শুরু ক‌রে প্র‌য়োজনীয় সব কিছু সরবরাহ কর‌ছি আমরা। শুধু তাই নয় তা‌দের চি‌কিৎসা সেবাও দি‌য়ে যা‌চ্ছি। সবসময় তা‌দের ফ‌লো‌আপের ম‌ধ্যে রাখ‌ছি।

এর আগে দুই রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় নিহত রোগীর চিকিৎসা করানো দুই ডাক্তার করোনায় আক্রান্ত বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে  (আইইডিসিআর)।

উল্লেখ্য,  প্রাণঘাতী এই করোনাভাইরাসে আজ  বৃহস্পতিবার পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা   দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৪১ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৯ লাখ ৩৫ হাজার ৭৫০ জন। এদের মধ্যে বর্তমানে ৬ লাখ ৯৪ হাজার ২৩২ জন চিকিৎসাধীন এবং ৩৫ হাজার ৪৭৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৫১৮ জনের মধ্যে ১ লাখ ৯৪হাজার ২৭৭ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৪৭ হাজার ২৪১ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।