পৃথিবী কাঁপে
মোঃ জসিম উদ্দীন
এসেছে রোজা আসছে ঈদ
খুশি কি সবাই হবে,
নতুন কাপড় থাক না দূরে
বস্ত্রহীনেও রবে!
কাপড়ের নামও যাকাতের কাপড়
জালের মতোই ফাঁক,
কিনছেও জাল টাকা দিয়ে
কিছুটা বাকি থাক।
ঢোল পিটিয়ে কথিত দাতার
বস্ত্রের এলো গাড়ি,
হুমড়ি খেয়ে পড়ল গিয়ে
বস্তীর নর-নারী।
অসংখ্য মায়ের সন্তান গেল
কোল ছিটকে পড়ে,
পদদলিতে মৃত্যু হলে তাদের
নিয়তির দোষ ধরে।
এ-কান্নার সুরে পৃথিবী কাঁপে
কাঁপে পাহাড়-পর্বত,
কাঁপে না মানুষের হৃদয় পানে
পুঁজিবাদের শরবত।
