মোঃমাহমুদুল হাসান সোহাগ; প্রাইমারিতে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বরে রাজস্ব খাতে, ১০ হাজার শিক্ষক নিয়োগ এর উদ্দেশ্যে সার্কুলার দেয় সংশ্লিষ্ট দপ্তর। এতে তখন এ চাকরির নিয়োগে প্রায় ১৪ লাখ প্রার্থী আবেদন করে। কিন্তু তখন পুল ও প্যানেল শিক্ষকদেড় রিটের কারনে চার বছর স্থগিত হয়ে যায় এবং এ চার বছর প্রাইমারিতে কোন পরীক্ষা কিংবা বা নতুন সার্কুলারও হয়নি এতে তখনকার অনেক প্রার্থী চার বছর পরে ২০১৮ সালে হওয়া নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় পাশ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু চার বছর পরেও সংশ্লিষ্ট দপ্তর ৯৭৬৭ জন নিয়োগ দেয়।
তাই তখন লিখিত পরীক্ষায় পাশ করে ও অনেক প্রার্থী যাদের সরকারি জবের বয়স শেষ হওয়ার কারনে শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও চরমভাবে হুচুট খেয়ে হতাশ হয়ে পড়ে। তাছাড়া জবের বয়স শেষ হওয়াতে তারা পর্ববর্তীতে ২০১৮ সালের সার্কুলারেও অনেকে আবেদন করতে পারেনি।
২০১৪ সালের স্থগিত ঐ নিয়োগ এ অংশ নিয়ে লিখিত পরীক্ষায় পাশ করা এক প্রার্থী বলেন, আমরা চারটি বছর হারিয়েছি রিটের কারনে তাই দপ্তরের উচিত ছিলো এটা বিবেচনা করে ১০ হাজার এর সার্কুলারে কম করে হলে ১০ হাজার শিক্ষক নেওয়া। কিন্তু তারা সেটা নেয়নি এতে আমাদের অনেকের এ চাকরির বয়স শেষ হওয়াতে ২০১৮ সালের নিয়োগ এ আবেদনও করতে পারে নাই। তাই আমাদেরকে এ চার বছর লচের বিষয়টি মানবিক ভাবে বিবেচনা করে কম নেওয়া ২৩৩ টি পদে হলেও আমরা যারা স্মারকলিপি দিতে ইচ্ছুক তাদেরকে যেনো সংশ্লিষ্ট দপ্তর নিয়োগ দেয় এটাই কামনা করি।
লেখক; প্রাথমিকের লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্যানেল প্রত্যাশি, ২০১৪।
