মীরজাদী সেব্রিনা ফ্লোরা
ছবি; সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে  ৫৪  জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ২১৮  জনে। নতুন করে আরও ৩  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।

আজ বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন। এ সময় সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করেন স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এর প্রতিনিধি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা জানান, আজ ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  এ পর্যন্ত ৫১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আইইডিসিআর এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা  জানান, মোট আক্রান্ত ২১৮ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন  ৩৩ জন । নতুন আক্রান্ত  ৫৪ জনের  ৩৩ পুরুষ ২১ মহিলা। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫  জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫  জন , ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০  জন,  ৪১ থেকে  ৫০ এর মধ্যে ৭ জন,  ৫১ থেকে ৬০ এর মধ্যে  ৭  জনএবং ৬০ এর ঊর্ধ্ব ১০  জন।

নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে রাজধানীর ঢাকার  ৩৯ জন এর বাইরে সারাদেশে ১৫ জন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০)  আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লায় ১ জন ও চট্টগ্রামে ১ জন এবং কেরানীগঞ্জে ১ জন।

এর আগে গত সোমবারের (০৭ এপ্রিল ২০২০)  পরিসংখ্যানে ঢাকায় ৬৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। সে সংখ্যার সঙ্গে নতুন করে গত মঙ্গলবারের ২০ জন ও আজ বুধবার নতুন আক্রান্ত ৩৯ জন যোগ হওয়ায় ঢাকায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৮২  হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে সাড়ে ১৪ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারের দিকে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংক্রমণ দিনে দিনে দিগুনের বেশি আক্রান্ত হওয়ায় ও মৃতের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত টানা দুই মাস বন্ধের পরিকল্পনা করেছে সরকার। এই বন্ধ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও দুই একদিনের মধ্যে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বদোন কর্তৃপক্ষ।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।