বিনোদন সংবাদদাতা, ঢাকা; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কেমন আছে বাংলাদেশ’।
মুক্তিযদ্ধের কাহিনী ও বঙ্গবন্ধু গল্প নিয়ে রচিত ‘কেমন আছে বাংলাদেশ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আল আমিন এইচ রুবেলের রচনা ও পরিচালনায় এবং আমজাদ মামুন প্রযোজিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনয়ে অবদানের জন্য একুশে পদক ২০২০ এ ভূষিত অভিনেতা এস এম মোহসীন, অভিনয় করেছেন তরুণ অভিনেতা শাওন আহমেদ, অন্তরা, আফফান মিতুল, নজরুল, রাশেদ খান, আমজাদ মামুন, বিল্লু, মুসা রুবেল, রবিন, সানজি, আরিয়ান, হাসানসহ আরও অনেকেই।
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি বাবা ও ছেলের প্রেম-শ্রদ্ধার গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির শুটিং হয়েছে গাজীপুরের পূবাইলে স্বপ্নের ঠিকানা শুটীং স্পটে।

গল্পে দেখা যায়, মুক্তিযোদ্ধা এস এম মোহসীন শেখ মুজিবর রহমানের ভক্ত। প্রতিবছর ১৫ আগস্ট আসলে তিনি একটি গাছ বিক্রি করে মিলাদ পড়ান, মানুষদের খাওয়ান। সবসময় ঘরে বাইরে সর্বত্র মানুষকে জোর করে বঙ্গবন্ধুর গল্প শোনান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেশপ্রেমের একটি মৌলিক গানও রয়েছে। পরিচালকের লেখা এবং রোহান রাজের সুরে এই গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পর্কে অভিনেতা শাওন আহমেদ বলেন, মুজিবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান এর জন্ম শত বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতি প্রেম ও শ্রদ্ধায় নির্মিত এমন একটি কাজ করতে পেরে অনেক ভাল লাগছে। গল্পটি বঙ্গবন্ধুর প্রতি যেভাবে প্রেম ও শ্রদ্ধা ফুটে উঠেছে তা আশা করি সবার ভালো লাগবে।এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে আমার কাজ। আমার ক্যারিয়া্রে আমি বঙ্গবন্ধুকে নিয়ে আরও কাজ করতে চাই ।
আমাদের বাণী ডট কম/২৪ ফেব্রুয়ারি ২০২০/বিএ
