নিজস্ব সংবাদদাতা, গোপালঞ্জ; জেলার কাশিয়ানীতে হোম কোয়ারেন্টিনে থাকা ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ঐ নারী কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা উত্তরপাড়ার মালাকার বাড়ির সুরেশ বিশ্বাসের স্ত্রী।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২০) দুপুরে ওই নারী মারা যান। সম্প্রতি ওই নারী ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং গত ১০ মার্চ বাড়ি ফিরে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
আরও পড়ুন; করোনা উপসর্গ নিয়ে যশোরে ভারত ফেরত বৃদ্ধার মৃত্যু
এ বিষয়ে স্থানীয় সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার জানিয়েছেন, ওই নারী ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের চিকিৎসকরা তার অবস্থা ভাল না বলে জানিয়ে দিয়েছিলেন বলেও তিনি জানান।
জানতে চাইলে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং তিনি নিশ্চিত করে বলতে পারছেন না ওই নারীর মৃত্যুর প্রকৃত কারন কি। তিনি জানান, তবে অধিকতর সুরক্ষার জন্য পরিবারের বাকী সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন; তিন দিনে করোনা উপসর্গ নিয়ে দেশে ৮ জনের মৃত্যু!
এ ব্যাপারে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, তিনি খবরটি শুনেছে। এবিষয়ে তিনি আইইডিসিআর এর সাথে কথা বলবেন।
এদিকে, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন সহ মোট ৫৭৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৯৫ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে ৪৩ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৭ মার্চ ২০২০/ডিএ
